ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৫

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

“২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— সে লক্ষ্যেই বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে,” বলেন ড. ইউনূস।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল শিল্প ও কর্মসংস্থান বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

ড. ইউনূস মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশের শ্রমশক্তির অবদান স্বীকার করে মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট নিয়ে ড. ইউনূস বলেন,

“রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় মানবিক ও নিরাপত্তা সংকট। এর টেকসই সমাধানে আমরা আসিয়ানের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের মানবিক অবস্থান এবং শান্তিপূর্ণ কূটনীতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,

“ড. ইউনূস শুধু বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য একজন দূরদর্শী কণ্ঠ।”

ড. ইউনূসের সম্মানে মালয়েশিয়ার সরকার লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে। দুই নেতা পরে একান্ত বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।