ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে কথা বললেন বারাক ওবামা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে কথা বললেন বারাক ওবামা
নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫

গাজার চলমান যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে বিরল মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে কথা বলেন এবং গাজার অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ওবামার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়,

“গাজায় যে মানবিক সংকট চলছে, তা অবহেলা করা যায় না। আমাদের অবশ্যই এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে যেখানে একটি নিরাপদ ইসরায়েল এবং স্বায়ত্তশাসিত ফিলিস্তিন রাষ্ট্র থাকবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে গাজার বিষয়ে আলোচনার উত্তাপ বাড়ার সময় এ মন্তব্য করায় তা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ওবামা বলেন,

“শিশুদের অনাহারে ফেলে রাখা অগ্রহণযোগ্য। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে আরও ধ্বংস করার কোনো সামরিক যুক্তি নেই।”

তিনি ইসরায়েলের অব্যাহত হামলার কড়া সমালোচনা করে বলেন,

“আমরা সব বিষয়ে একমত ছিলাম না, বিশেষ করে ইসরায়েলের নীতিতে। আমি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু হতে পারিনি।”

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ স্বরূপ অধিবেশন বর্জন করেন। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে তার তীব্র প্রতিক্রিয়া আসে।

ওবামা আরও বলেন,

“রাজনীতির ক্ষেত্রে অনেক সময় ‘আমরা বনাম তারা’ চিন্তা আধিপত্য বিস্তার করে, যা ক্ষমতায় থাকার জন্য সুবিধাজনক।”

আগেও গাজার দুর্ভিক্ষ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন,

“বেসামরিক জনগণ থেকে খাদ্য ও পানি দূরে রাখার কোনো যুক্তি নেই। গাজায় সাহায্য পৌঁছানো বাধ্যতামূলক।”