ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, আমি ৮টি যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, আমি ৮টি যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প
নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৫

নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী ঘোষণার ঠিক আগমুহূর্তে বিশ্ব যখন উৎকণ্ঠায়, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার পূর্বসূরি বারাক ওবামাকে সরাসরি নিশানা করে বললেন, ওবামা ‘কিছু না করেই শান্তিতে নোবেল পেয়েছিলেন।’ ট্রাম্পের এই মন্তব্যের ফলে নোবেল পুরস্কারের মঞ্চে রাজনৈতিক উত্তাপ আরও বাড়লো।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নিজের ‘শান্তি প্রচেষ্টার’ তালিকা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, “আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। আমি সত্যিকারের শান্তি স্থাপনের জন্য কাজ করেছি, কিন্তু আমাকে কখনো স্বীকৃতি দেয়া হয়নি।” তিনি এই পুরস্কারের জন্য নিজের যোগ্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং একইসাথে ওবামার ২০০৯ সালের নোবেল প্রাপ্তিকে ‘অযোগ্য’ বলে আখ্যা দেন।

২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নোবেল জয়ের ঘটনা তখন থেকেই বিতর্কের জন্ম দিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে নোবেল কমিটির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উসকে দিয়ে ট্রাম্প আবারও রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। আগামীকাল (আজ) নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেই তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব