গাজা যুদ্ধ শেষ—ঘোষণা ট্রাম্পের

গাজা যুদ্ধ শেষ—ঘোষণা ট্রাম্পের
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

দীর্ঘ দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবশেষে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য এখন ধীরে ধীরে স্বাভাবিকতার পথে ফিরবে।

রোববার (১২ অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েল সফরে রওনা হওয়ার আগে প্রেসিডেন্সিয়াল বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

“যুদ্ধ শেষ। সবাই একসঙ্গে উল্লাস করছে। এই ঐতিহাসিক শান্তিপ্রক্রিয়ার অংশ হতে পেরে আমি গর্বিত।”

গত শুক্রবার (১০ অক্টোবর) গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই শান্তিচুক্তির আওতায় হামাস ইতোমধ্যে ৭ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গালি বারম্যান,জিভ বারম্যান,আইটান আব্রাহাম মোর,ওমরি মিরান,মাতান অ্যাঙ্গরেস্ট,আলোন আহেল,গাই গিলবোয়া-ডালাল।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে কারা কারা মুক্তি পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি এবং পাল্টাপাল্টি মুক্তির সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তিপ্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। যদিও দীর্ঘস্থায়ী শান্তি এখনো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি।