দিল্লি-দুবাই ফ্লাইটে তেলাপোকার ‘মৃত্যুদণ্ড’! এয়ার ইন্ডিয়ার লগবুকে হিউমার ভাইরাল

দিল্লি-দুবাই ফ্লাইটে তেলাপোকার ‘মৃত্যুদণ্ড’! এয়ার ইন্ডিয়ার লগবুকে হিউমার ভাইরাল
নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫

দিল্লি থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তেলাপোকা পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের ঝড় ওঠেছে। ফ্লাইটের অফিসিয়াল কেবিন ডিফেক্ট লগবুকে এক ক্রু সদস্য লিখেছেন, যাত্রী এক জীবিত তেলাপোকা দেখতে পান, এবং ‘ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়’।

২৪ অক্টোবরের এই ঘটনার লগবুকের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ভারতের সামাজিক মাধ্যমগুলোতে ব্যঙ্গবিদ্রূপ শুরু হয়েছে। ব্যবহারকারীরা মন্তব্য করেছেন, “এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন তেলাপোকার জন্যও বিচার চলে!” কেউ আবার বলছেন, “যাত্রীদের জন্য সময়ের অপেক্ষায় রয়েছে নতুন নীতি!”

খবর অনুযায়ী, উড়োজাহাজটি দিল্লি থেকে দুবাই যাচ্ছিল। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর এক যাত্রী তেলাপোকাটি লক্ষ্য করেন। এরপর ক্রু বিষয়টি নথিভুক্ত করার সময় ইংরেজিতে এমন বাক্য ব্যবহার করেন, যা পরে অনলাইনে ভাইরাল হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এয়ার ইন্ডিয়ার লগবুকে নোটটি অন্যান্য অভিযোগের পাশে লেখা ছিল, যেমন ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা বিকল থাকা বা বাথরুমের পাইপ বন্ধ থাকা। ‘ফাঁসিতে মৃত্যুদণ্ড’ বাক্যটি এতটাই অদ্ভুত ছিল যে এটি দ্রুত ব্যঙ্গের খোরাক হয়ে যায়।

খালিজ টাইমস জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার মাধ্যমে উড়োজাহাজের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে প্রশ্ন উঠেছে।