ওমরাহর ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

ওমরাহর ভিসার মেয়াদ কমালো সৌদি আরব
নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ গণনা করা হবে ইস্যু তারিখ থেকে, না যে দিন যাত্রী সৌদি আরবে প্রবেশ করবেন সেই তারিখ থেকে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে আগের যেকোনো সময়ের তুলনায় ওমরাহযাত্রীর সংখ্যা বেড়েছে বহুগুণে। মাত্র পাঁচ মাসেই বিদেশি ওমরাহযাত্রীদের সংখ্যা নতুন রেকর্ড ছুঁয়েছে, যার ফলে সৌদি কর্তৃপক্ষকে অতিরিক্ত চাপ মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে হচ্ছে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশের নিবন্ধন না করলে সংশ্লিষ্ট ওমরাহ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার জানান, প্রত্যাশিত ভিড় নিয়ন্ত্রণ ও ওমরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “চলতি মৌসুমে ওমরাহযাত্রীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি সামাল দিতে মন্ত্রণালয় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।”

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন ভিসা নীতিমালা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে।