ভারী বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ ভূমিধস: নিহত ৬

ভারী বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ ভূমিধস: নিহত ৬
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

ভিয়েতনামে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, তীব্র বর্ষণের কারণে কেন্দ্রীয় অঞ্চল জুড়ে ভূমিধস ও বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আহত হয়েছেন এক ডজনের বেশি মানুষ। খবর—এএফপি।

দুর্যোগ ও বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে খান হোয়া প্রদেশের খান লে পাস এলাকায় মাটি ও পাথর ধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ১৮ জন যাত্রী আহত হন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলমান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া একই প্রদেশের খান সন পাস এলাকায় একটি শ্রমিক আশ্রয়কেন্দ্র ভূমিধসে চাপা পড়ে একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অফিসের প্রতিবেদনে বলা হয়েছে—প্রাকৃতিক দুর্যোগে চলতি বছর দেশটিতে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ ডলারের বেশি। সাধারণত জুন–সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ভারী বর্ষণ বেশি হয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।