হোয়াইট হাউজে সৌদি যুবরাজের সঙ্গে ‘ব্ল্যাক-টাই ডিনার’-এ ক্রিস্টিয়ানো রোনালদো

হোয়াইট হাউজে সৌদি যুবরাজের সঙ্গে ‘ব্ল্যাক-টাই ডিনার’-এ ক্রিস্টিয়ানো রোনালদো
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে আয়োজিত ‘ব্ল্যাক-টাই ডিনার’-এ অংশ নেন। অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ এবং বিশ্বের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।

ডিনারের আগে হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “রোনালদোকে অতিথি হিসেবে পাওয়া আমার জন্য গৌরবের বিষয়। সৌদি প্রো লিগে যোগ দিয়ে তিনি দেশটির আধুনিকায়ন প্রচেষ্টার মুখপাত্র হয়ে উঠেছেন।”

সৌদি যুবরাজ বর্তমানে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্রীড়া ও পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, রোনালদো নৈশভোজে উপস্থিত ছিলেন, তবে তিনি যুবরাজের সরকারি প্রতিনিধিদলের অংশ কিনা তা স্পষ্ট করা হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সমালোচকরা এই বিনিয়োগকে ‘স্পোর্টসওয়াশিং’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা মানবাধিকার ও পরিবেশগত বিষয় আড়াল করার কৌশল হিসেবে দেখা হয়।

ডিনারে উপস্থিত ছিলেন ধনকুবের ইলন মাস্ক, অ্যাপলের প্রধান টিম কুকসহ অন্যান্য শীর্ষ ব্যবসায়ী নেতারা। এপ্রিলে সরকারি পদত্যাগের পর মাস্কের হোয়াইট হাউজে এটি প্রথমবারের প্রকাশ্য উপস্থিতি।

রোনালদো ২০১৬ সালের পর যুক্তরাষ্ট্রে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। চলতি বছরের শুরুতে তিনি সৌদির আল নাসের ফুটবল ক্লাবে যোগ দেন, যেখানে বছরে প্রায় ২০ কোটি ডলার বেতনে চুক্তি করেন। জুনে আরও দুই বছরের চুক্তি নবায়ন করে তার মোট আয় দাঁড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলার।

রোনালদো ইতোমধ্যে সৌদির উন্নয়ন প্রকল্পে প্রশংসা করেছেন এবং ২০৩৪ সালের বিশ্বকাপ সৌদিতে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।