হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। সোমবার (২৯ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে এসএফজে জানায়, ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, ওসমান হাদির হত্যায় জড়িতরা ঘটনার পর ভারতে পালিয়ে যায়। এই পরিস্থিতিতে হত্যাকারীদের অবস্থান, গ্রেফতার বা প্রত্যর্পণে সহায়ক কোনো তথ্য পাওয়া গেলে ৫৫ লাখ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করেন, “ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ।” তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংগঠনটি বলেছে, “পুরস্কারের লক্ষ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করা।”

এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।