খালেদা জিয়ার মৃত্যুতে যা বললেন মোদী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে এই শোকবার্তা জানান।
তিনি লিখেছেন, “খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার ধৈর্য্য দান করুন।”
মোদী আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর উষ্ণ সাক্ষাতের কথাও স্মরণ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।


