মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে। ট্রাম্পের দাবি, মাদুরো প্রায়শই তার নাচের ভঙ্গি অনুকরণ করার চেষ্টা করতেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, “তিনি মঞ্চে উঠে দাঁড়িয়ে আমার নাচ নকল করার চেষ্টা করেছিলেন।” এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে আলোচনার জন্ম দেয়।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক প্রতিবেদনের প্রেক্ষাপটে এসেছে, যেখানে বলা হয়েছে—মাদুরোর সাম্প্রতিক জনসম্মুখে নাচ ও উদাসীন ভঙ্গি যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাদুরোর “নো ওয়ার, ইয়েস পিস” স্লোগানের টেকনো রিমিক্সের সঙ্গে মঞ্চে নাচ, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও পদত্যাগের দাবিকে তাচ্ছিল্য করার মতো মনে হয়েছে।
এদিকে, গত শনিবার ভেনেজুয়েলায় এক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। যদিও অভিযানে বেশ কিছু প্রাণহানি ঘটে, তবুও ভেনেজুয়েলার সরকার কাঠামোগতভাবে কার্যকর রয়েছে।
সমাবেশে ট্রাম্প আরও অভিযোগ করেন, মাদুরো সহিংসতা ও নির্যাতনের সঙ্গে জড়িত। তবে এ ধরনের দাবির পক্ষে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। ট্রাম্প নিজেও সামাজিক ও রাজনৈতিক সমালোচনার মুখে—তার নাচের ভঙ্গি নিয়ে—উল্লেখ করেছেন, তার স্ত্রী মেলানিয়া এসব নাচ পছন্দ করেন না।
এই ঘটনার পর ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


