সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি

সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি
নিউজ ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬

সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত সাব্বাদি শহরের একটি কারাগার থেকে প্রায় এক হাজার ৫০০ বন্দি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া এসব বন্দির মধ্যে আইএসআইএসের সন্ত্রাসীরা ছিল বলে জানিয়েছে কুর্দি সংবাদমাধ্যম রুদো।

কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মুখপাত্র ফরহাদ শামী জানান, সিরিয়ার সেনাবাহিনী সাব্বাদি এলাকায় সামরিক অভিযান শুরু করার পর কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার সুযোগে বন্দিরা পালিয়ে যায়।

এর আগে সিরিয়ার সেনাবাহিনীও কারাগার থেকে আইএস যোদ্ধাদের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও, নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কুর্দি বাহিনী এসডিএফ ইচ্ছাকৃতভাবে বন্দিদের পালাতে সহায়তা করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন শহর ও এলাকায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও তা ব্যর্থ হয়।

আলোচনা ভেস্তে যাওয়ার পর সেনাবাহিনী কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা পুনর্দখল শুরু করে। টানা কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।