তারেক রহমানকে মোদীর অভিনন্দন

তারেক রহমানকে মোদীর অভিনন্দন
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোদী বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার সুযোগ এখন আরও বিস্তৃত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব