প্রবাসীদের ভোটাধিকার: ইসির দৃষ্টি আকর্ষণে আজ বৈঠকে এনসিপি

জাতীয়
প্রবাসীদের ভোটাধিকার: ইসির দৃষ্টি আকর্ষণে আজ বৈঠকে এনসিপি
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

বাংলাদেশের প্রায় দেড় কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুসফিক উস সালেহীন জানান, বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়া সহজীকরণ, প্রযুক্তিনির্ভর ভোটদান পদ্ধতির সম্ভাব্যতা এবং প্রয়োজনীয় আইনি কাঠামোর বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে অংশ নেবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা শুধু সাংবিধানিক অধিকারই নয়, তা জাতিকে বৈশ্বিকভাবে যুক্ত রাখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ততা আগামী নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে।

উল্লেখ্য, এনসিপি দীর্ঘদিন ধরেই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে জনমত তৈরি এবং নীতিনির্ধারণী পর্যায়ে চাপ প্রয়োগ করে আসছে।