এ কী ইট লাগাইছেন, শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

জাতীয়
এ কী ইট লাগাইছেন, শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?
নিউজ ডেস্ক
২ আগস্ট ২০২৫

রায়েরবাজার শহীদ বধ্যভূমিতে গণকবরে নির্মাণাধীন ভিত্তিপ্রস্তরের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) বিকেলে তিনি সরেজমিনে গণকবর এলাকা পরিদর্শনে যান। সেখানে কাজের মান নিয়ে প্রশ্ন তুলে প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও টেন্ডার কর্মকর্তাদের উদ্দেশে তীব্র প্রতিক্রিয়া জানান।

“এটা কী ইট? শহীদদের কবরের ওপর এমন ইট বসাচ্ছেন! এটা যদি এক নম্বর হয়, তাহলে দুই নম্বরটা কেমন?”—উন্নয়নকাজে ব্যবহৃত ইট হাতে নিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলেন উপদেষ্টা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এক পর্যায়ে প্রকৌশলীকে জিজ্ঞেস করে তিনি বলেন, “আপনি কোথা থেকে পাশ করেছেন?” প্রকৌশলী জানান, তিনি আইইউবি থেকে পাশ করেছেন। তখন উপদেষ্টা বলেন, “তাহলে ইট চিনতে পারেন না কেন? এই মানের ইট শহীদদের জন্য মেনে নেওয়া যায় না।”

তিনি সঙ্গে সঙ্গেই নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং কাজের মান উন্নত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, শহীদদের স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানালেও অনিয়ম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

উল্লেখ্য, এই গণকবরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পের দায়িত্বে রয়েছে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।