প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ঘোষণা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

জাতীয়
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ঘোষণা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবো, যেন রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়।”

তিনি আরও জানান, নির্বাচন যাতে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচনে দেশের বাইরে বসবাসরত বাংলাদেশিদেরও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তাদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।”

ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচন যেন সবার অংশগ্রহণে একটি আনন্দ-উৎসবে পরিণত হয়, সেজন্য আগামীকাল থেকেই আমরা মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করবো।”