দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার

জাতীয়
দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার
নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৫

দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় উপস্থিত ছিলেন ডিবি দক্ষিণ বিভাগের কর্মকর্তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্তাধীন একটি মামলার প্রেক্ষিতে তাদের রিকুইজিশনের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, যা দুদকের তদন্তাধীন রয়েছে।

দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র তৈরি ও মামলার কার্যক্রমও এগিয়ে চলেছে।