পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় যোগ দিলেন

জাতীয়
পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় যোগ দিলেন
নিউজ ডেস্ক
৮ আগস্ট ২০২৫

ঢাকায় নিযুক্ত হয়েছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৮ আগস্ট) তিনি ঢাকায় এসে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার।

অভিজ্ঞ কূটনীতিক ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব নিচ্ছেন।

পাকিস্তানের আগের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত মে মাসে হঠাৎ করে দুই সপ্তাহের ছুটি নিয়ে ঢাকা ছাড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, ছুটি শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ফেরেননি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তার অনুপস্থিতি বা প্রত্যাবর্তন না হওয়া নিয়ে স্পষ্ট কিছু না বললেও পর্যবেক্ষকরা মনে করছেন, এটি একটি পরিকল্পিত কূটনৈতিক রদবদল।

আগামী ২৩ আগস্ট পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন দুই দিনের সফরে। সফরের মাত্র দুই সপ্তাহ আগে নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে গত এক দশকে তেমন অগ্রগতি না হলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পক্ষ থেকে কিছুটা সক্রিয়তা দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, “বর্তমান বাংলাদেশের রাজনৈতিক রদবদলের প্রেক্ষাপটে পাকিস্তান তাদের কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে চাইছে। ইমরান হায়দারের মতো একজন অভিজ্ঞ কূটনীতিককে পাঠানোর মধ্য দিয়ে তা স্পষ্ট হচ্ছে।”