নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ৪৪ লাখের বেশি

জাতীয়
নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ৪৪ লাখের বেশি
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার (১০ আগস্ট) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

নতুন করে ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিককে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। ভোটার তালিকায় যদি কোনো ভুল বা অসঙ্গতি থাকে, তবে আগামী ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে বলে জানিয়েছে ইসি।

তালিকা সংশোধন ও চূড়ান্ত প্রকাশের সময়সূচি:

1.সংশোধনের আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

2.আবেদন নিষ্পত্তির শেষ সময়: ২৪ আগস্ট

3.চূড়ান্ত তালিকা প্রকাশ: ৩১ আগস্ট

ইসি জানিয়েছে, নতুন ভোটারদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় সংযুক্ত করে উপজেলা পর্যায়ে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা ভোটারদের সুবিধার্থে তালিকাগুলো নির্দিষ্ট স্থানে টানিয়ে দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং তালিকা হালনাগাদ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একাধিক পর্যবেক্ষক দল মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করছে।

ইসি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে, খসড়া তালিকায় নিজের নাম, জন্মতারিখ, ঠিকানাসহ অন্যান্য তথ্য যাচাই করে দেখার জন্য। কোনো ভুল বা ত্রুটি থাকলে দ্রুত সংশোধনের আবেদন করার জন্য স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।