বিদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নজরদারিতে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয়
বিদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নজরদারিতে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

বিদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম সরকারের কঠোর নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপন সংক্রান্ত বিবিসি’র প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন,
“আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা বিদেশে কী করছে, তা আমরা মনিটর করছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, “নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতেই বডি ক্যামেরা কেনা হচ্ছে।”
তিনি জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আরও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে আগামী সোমবার মালয়েশিয়া যাচ্ছেন। সফরটি হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। এর আগে আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে ঢাকায় সফর করেছিলেন।

মঙ্গলবার পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন দুই নেতা। সফরে অন্তত পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, সমুদ্রসম্পদ ব্যবহার এবং কৃষি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এছাড়া, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ইউনূসের বৈঠক হতে পারে বলে জানা গেছে।

সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ একাধিক উপদেষ্টাও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।