প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান

জাতীয়
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৫

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম। ঢাকায় আয়োজিত এক ব্যবসায়িক আলোচনায় এ ঘোষণা আসে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।

ঢাকাস্থ শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোস্পেক্ট ইন সৌদি এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব। আলোচনায় সভাপতিত্ব করেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুন হক চৌধুরী।

অনুষ্ঠানে উঠে আসে—সৌদি আরব বাংলাদেশের দক্ষ জনশক্তি, বিশেষ করে নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগে আগ্রহী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সৌদির খ্যাতিমান স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. খালিদ মোঘাম আল হারবি জানান, প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে ১০০ জন নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের প্রশিক্ষণ সৌদির মানদণ্ডে প্রদান করা হবে।

আলোচনায় পররাষ্ট্র সচিব আরও জানান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস-ও শিগগিরই সৌদি আরব সফর করবেন। তার নেতৃত্বে স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নখাতে সম্ভাব্য অংশীদারিত্ব এবং উদ্ভাবনী মডেল নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব দৃঢ়ভাবে বলেন, “আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও নীতিগত অবস্থান অপরিবর্তিত থাকবে।”

তিনি জানান, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে দুই দেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা ইতোমধ্যে সম্ভাব্য প্রকল্প নিয়ে কথা বলছেন। বিশেষ করে সৌদিতে নার্সিং ও স্বাস্থ্যসেবার চাকরির বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।