জনগণ নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না — স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
জনগণ নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না — স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৬ আগস্ট ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের ক্ষমতা জনগণের হাতে, এবং জনগণ যদি নির্বাচনমুখী হয় তবে সেটিকে কেউ ঠেকাতে পারবে না। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচন হবে কি না, তা নির্ধারণ করবে জনগণ। যদি জনগণ চায়, তাহলে কোনো শক্তিই তা বন্ধ করতে পারবে না। আমাদের দায়িত্ব জনগণের সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করা।”

মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেই হোক—কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। চাঁদাবাজি দমন করতে প্রশাসন কাজ করছে এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন, সেই অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই চূড়ান্ত। তার কথার বাইরে আমাদের কিছু বলার নেই।”

এ সময় এক সাংবাদিকের প্রশ্ন ছিল, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে—এ বিষয়ে তার মন্তব্য কী? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।