আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছাপূরণের তত্ত্বাবধায়ক : প্রধান উপদেষ্টা

জাতীয়
আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছাপূরণের তত্ত্বাবধায়ক : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৬ আগস্ট ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, দেশ পরিচালনায় তিনি নেতা নন, বরং একজন তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন। তাঁর মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি স্থিতিশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “এই প্রক্রিয়ার মূল চালিকা শক্তি আমি নই, বরং দেশের সাধারণ মানুষ। আমি কেবল তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সহায়তা করছি।”

তিনি জানান, গত এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে চলমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই পরিস্থিতির পরিবর্তন আসছে বলে জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“নতুন প্রজন্ম—যারা ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি—তারা এবার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে,” বলেন ড. ইউনূস।

তবে গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রা সহজ নয় বলে স্বীকার করেন তিনি। তার ভাষায়, “বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। কিছু রাজনৈতিক শক্তি প্রক্রিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যারা অতীতে দেশ থেকে উৎখাত হয়েছে।”

ড. ইউনূস আরও বলেন, তিনি কখনোই নিজের মত জনগণের ওপর চাপিয়ে দেন না বরং সর্বদা তাদের মতামত ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন।