প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে কথা বলেন দুই নেতা। সূত্র জানায়, ইশাক দার দক্ষিণ এশিয়ায় শান্তি ও সংহতির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে এসময় খোলামেলা আলোচনা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ঢাকায় এসে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি বিএনপি, জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময় পর পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধির এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচিত করতে পারে।