নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন

জাতীয়
নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন
নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচনপূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তাবিত রোডম্যাপের খসড়ায় অনুমোদন দিয়েছে কমিশন। আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানির বিরতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসি’র সিনিয়র সচিব মো. আখতার হামিদ জানিয়েছেন, রোডম্যাপের খসড়াটি অনুমোদনের পর এখন টাইপ সেটিংয়ের কাজ চলছে। তিনি আরও জানান, আজ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূত্রমতে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি, রমজানের আগেই। এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। ডিসেম্বর মাস নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে।

এদিকে, পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার ওপর দাবি-আপত্তি নিষ্পত্তি বিষয়ক শুনানির চতুর্থ দিনের কার্যক্রমও আজ চলেছে নির্বাচন ভবনে। ইসি বলছে, সীমানা চূড়ান্ত করার পর দ্রুতই পরবর্তী ধাপে যাবে কমিশন।