মোদির জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা ও শুভকামনা

জাতীয়
মোদির জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা ও শুভকামনা
১৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বার্তার শেষে ‘তারেক রহমান, প্রধানমন্ত্রী, বাংলাদেশ’ উল্লেখ করা হয়।

নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে এ শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে।