৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

জাতীয়
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি স্বাস্থ্যসেবায় বড় পরিসরে চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ৫১তম বিসিএস (বিশেষ) আয়োজন করা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে এ বিসিএসের আবেদন প্রক্রিয়া। বিশেষ এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫১তম বিসিএস (বিশেষ)-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএস শুধু স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের নিয়োগের জন্য আয়োজন করা হচ্ছে। এতে মোট ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।

সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসকের ঘাটতি পূরণ এবং চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যেই এই বিশেষ বিসিএসের আয়োজন করা হচ্ছে।

৫১তম বিশেষ বিসিএসে অংশ নিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও অন্যান্য শর্ত পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে।

প্রার্থীদের অনলাইনে আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা ও শর্তগুলো ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৫ হাজার চিকিৎসক নিয়োগের মাধ্যমে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকসংকট কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।