বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতীয়
বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও এর দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে সেই সুফল দেশের জনগণকে দিতে সরকার মূল্য সমন্বয়ের উদ্যোগ নেবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। তাই আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।

এ সময় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, দেশে গ্যাস নিয়ে সাময়িক যে সমস্যা তৈরি হয়েছিল, তা এখন কেটে গেছে।

বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন জ্বালানি প্রতিমন্ত্রী।