জাসদ কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০-৪০ জন আটক

জাতীয়
জাসদ কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০-৪০ জন আটক
২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয়ে মিছিল ও স্লোগান দেওয়া হচ্ছিল। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে থানায় নেওয়া হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্তের পর তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে।