দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

জাতীয়
দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি
২৯ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি দেওয়ার প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ছুটি ঘোষণার পর দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নতুন করে এক দিনের নির্বাহী আদেশের ছুটি যুক্ত হবে।

এর পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

এ ছাড়া মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগও রয়েছে।