যৌথবাহিনীর অভিযানের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেবে পুলিশ

জাতীয়
যৌথবাহিনীর অভিযানের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেবে পুলিশ
৩০ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যেকোনো ধরনের অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। যৌথবাহিনীর অভিযান পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এইচএম শাহাদাত হোসাইন এ কথা জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে গত মার্চ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান অব্যাহত থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যৌথবাহিনীর অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অভিযানের ক্ষেত্রেও পুলিশের প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর পরিস্থিতি ও আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।