চীনে পালিত হচ্ছে ৭৭তম জাতীয় দিবস

জাতীয়
চীনে পালিত হচ্ছে ৭৭তম জাতীয় দিবস
১ অক্টোবর ২০২৬

উৎসবমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর ১ অক্টোবর জাতীয় দিবস পালন করে দেশটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

জাতীয় দিবস উপলক্ষে চীনের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। কেন্দ্রীয়ভাবে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পতাকা উত্তোলন ঘিরে তিয়েনআনমেন স্কয়ারে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় বিশাল আকৃতির একটি ফুলের ঝুড়ি স্থাপন করা হয়, যা জাতীয় দিবসের আনুষ্ঠানিকতাকে আরও বর্ণিল করে তোলে।

জাতীয় দিবস উপলক্ষে চীনে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি চলছে। এ সময়ে দেশটির বিভিন্ন শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও নানা ধরনের উৎসবের আয়োজন করা হচ্ছে।