এখন যারা রাস্তায় তাদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
এখন যারা রাস্তায় তাদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ নভেম্বর ২০২৬

রাস্তায় যারা এখনো আন্দোলন করছেন, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা এখন অস্থিরতা সৃষ্টি করছেন, তারা পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। সরকার কঠোর হাতে এ পরিস্থিতি মোকাবিলা করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, কেউ পোশাক কারখানা বন্ধ করতে উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।