চীনা চিকিৎসা সেবার সন্ধানে ঢাকায় প্রথমবারের মতো মেডিকেল ট্যুরিজম প্রদর্শনী

অন্যান্য
চীনা চিকিৎসা সেবার সন্ধানে ঢাকায় প্রথমবারের মতো মেডিকেল ট্যুরিজম প্রদর্শনী
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন-বাংলাদেশ যৌথ আয়োজনে মেডিকেল ট্যুরিজম প্রদর্শনী। শুক্রবার (৮ আগস্ট) বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে দেশের মানুষ ঘরে বসেই পেতে পারেন চীনা চিকিৎসকদের পরামর্শ ও বিদেশি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ।

‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’ শীর্ষক এই আয়োজনের বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাবে বুধবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আধুনিক চিকিৎসার নতুন জানালা খুলছে
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা জানান, “এই প্রদর্শনী শুধু স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য প্রদান নয়, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতার এক নতুন অধ্যায় সূচিত করবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রদর্শনীতে চীনের ১২টিরও বেশি স্বনামধন্য হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চিকিৎসকরা অংশ নেবেন। থাকবে অন-সাইট চিকিৎসা পরামর্শ, সরাসরি হাসপাতালে রেফারেল সুবিধা, ভিসা সহায়তা এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একাধিক বুথ।

বিশিষ্টজনদের উপস্থিতি
প্রদর্শনী উদ্বোধনে উপস্থিত থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, চীনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং।
এছাড়া, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. মো. সায়েদুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

উন্মুক্ত থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য
প্রদর্শনীটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীরা সরাসরি গিয়ে অংশগ্রহণ করতে পারবেন কিংবা অনলাইনে প্রি-রেজিস্ট্রেশন করেও অংশ নিতে পারবেন।

চিকিৎসা সেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এবং দেশের বাইরে চিকিৎসা নিতে আগ্রহীদের আরও সহজতর সুবিধা দিতে এ ধরনের আয়োজনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।