রাতে ডিম খেলে কী হয় জানেন?

অন্যান্য
রাতে ডিম খেলে কী হয় জানেন?
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫

রাতে ডিম খাওয়া নিয়ে অনেকের মাঝেই রয়েছে দ্বিধা-দ্বন্দ্ব। কেউ বলেন এতে হজমে সমস্যা হয়, আবার কেউ মনে করেন এটি পুষ্টিকর এবং পেশি গঠনে সহায়ক। তবে বিশেষজ্ঞদের মতে, রাতের খাবারে ডিম রাখা যেতে পারে, তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

কখন রাতে ডিম খাওয়া উপকারী:

১. পুষ্টির ভাণ্ডার: ডিম উচ্চমানের প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর চর্বির ভালো উৎস।
২. হজম ভালো থাকলে: যাদের হজমে কোনো সমস্যা নেই, তারা রাতে ১টি সেদ্ধ বা পোচ করা ডিম খেতে পারেন।
৩. ওয়ার্কআউট করেন যাঁরা: শরীরচর্চা বা জিমে যাওয়া ব্যক্তিদের জন্য রাতে ডিম পেশি গঠনে সহায়ক হতে পারে।

কখন রাতে ডিম এড়িয়ে চলবেন:

১. হজমের সমস্যা থাকলে: গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা থাকলে রাতে ডিম খেলে তা আরও বাড়তে পারে।
২. ভাজা বা ঝাল মসলা দেওয়া ডিম নয়: ভাজি বা স্পাইসি ডিম রাতে খেলে হজমে সমস্যা হতে পারে।
৩. কোলেস্টেরল সমস্যা থাকলে সতর্কতা: যাদের হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা আছে, তারা ডিমের কুসুম খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন, বিশেষ করে রাতে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সেরা উপায় কী?

রাতে ডিম খাওয়া ক্ষতিকর নয়, তবে নিজের শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। পুষ্টি পেতে চাইলে সঠিক পদ্ধতিতে খাওয়া উচিত ডিম।