শিশু-কিশোরদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা, নিবন্ধন যেভাবে
আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি, যা চলবে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-র আওতায়। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা এ কার্যক্রমের আওতায় বিনা মূল্যে টাইফয়েড টিকা পাবে। প্রথম ১০ দিন স্কুলভিত্তিক টিকাদান চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
তবে টিকা নিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন না করলে কোনো শিক্ষার্থী টিকা নিতে পারবে না।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে:
https://vaxepi.gov.bd/registration/tcv

প্রথম ধাপ:
-
জন্ম তারিখ
-
১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর
-
লিঙ্গ নির্বাচন
-
ক্যাপচা পূরণ
দ্বিতীয় ধাপ:
-
বাবা-মায়ের মোবাইল নম্বর
-
ইমেইল ঠিকানা
-
পাসপোর্ট নম্বর (যদি থাকে)
-
বর্তমান ঠিকানা
-
মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত
টিকাদান কেন্দ্র নির্বাচন: স্কুল না বহির্ভূত?
রেজিস্ট্রেশনের সময় “টাইফয়েড টিকা” নির্বাচন করে দুটি অপশনের যেকোনো একটি বেছে নিতে হবে:
-
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক:
স্কুলের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড ও জোন নির্ধারণ করে স্কুলেই টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। -
বহির্ভূত কেন্দ্র:
যারা স্কুলে টিকা নিতে পারবে না, তারা নিজ এলাকায় নিকটস্থ টিকাদান কেন্দ্র নির্বাচন করে টিকা নিতে পারবেন।
ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট ডাউনলোড
-
রেজিস্ট্রেশন শেষে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
-
নির্ধারিত তারিখে এই কার্ড সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হতে হবে।
-
টিকা নেওয়ার পর অনলাইনে সনদ (সার্টিফিকেট) পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।


