মাত্র ২ মিনিটেই ঘুম! মার্কিন সেনাবাহিনীর পরীক্ষিত কৌশলে ঘুম আসবে নিশ্চিতভাবে
রাতে বিছানায় শুয়ে ঘুম আসছে না? একের পর এক চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়? ঘুমের ওষুধ নয়, এবার ব্যবহার করুন মার্কিন সেনাবাহিনীর পরীক্ষিত এক বিশেষ কৌশল— মাত্র দুই মিনিটেই ঘুমিয়ে পড়বেন আপনি!
ঘুম না আসার সমস্যায় ভোগেন বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ। এক্ষেত্রে ‘Relax and Win: Championship Performance’ নামক ১৯৮১ সালের এক বইতে প্রথম উঠে আসে এই বিখ্যাত ঘুম কৌশলের কথা। যুদ্ধক্ষেত্রে ক্লান্ত সেনারাও এই পদ্ধতিতে সহজেই ঘুমিয়ে পড়তেন।
সম্প্রতি ফিটনেস বিশেষজ্ঞ জাস্টিন অগাস্টিন এই পদ্ধতিকে সামাজিক মাধ্যমে জনপ্রিয় করে তোলেন। তার দাবি, নিয়মিত অনুশীলনে ৯৬ শতাংশ মানুষ মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়েন!
কৌশলটি কীভাবে কাজ করে?
ধাপ ১: পুরো শরীর শিথিল করুন
-
বিছানায় স্বাভাবিকভাবে শুয়ে পড়ুন।
-
মুখ, চোখ, চোয়াল, গাল—সব ঢিলে করে দিন।
-
শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন।
ধাপ ২: কাঁধ ও হাত ঢিলে করুন
-
কাঁধের টেনশন কমিয়ে হাত ও আঙুল আলগা করে দিন।
-
মনে মনে ভাবুন—শরীর শান্তির মধ্যে ডুবে যাচ্ছে।
ধাপ ৩: ধীরে শ্বাস নিন ও ছাড়ুন
-
ধীরে, গভীরভাবে শ্বাস নিয়ে শরীরের নিচের অংশ (পেট, উরু, পা) ঢিলে করে দিন।
-
কল্পনায় দেখুন—প্রশান্তির ঢেউ শরীরে ছড়িয়ে পড়ছে।
ধাপ ৪: মনকে চিন্তামুক্ত করুন
-
দুটি দৃশ্য কল্পনা করুন:
-
হ্রদের মাঝে নৌকায় শুয়ে আছেন, চারদিকে নিস্তব্ধতা।
-
অন্ধকার ঘরে, নরম মখমলের হ্যামকে ঘুমিয়ে আছেন আপনি।
-
-
মন অন্য দিকে গেলে বারবার বলুন: “ভাববো না… ভাববো না…”
কত দিনে কাজ করবে?
বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিন থেকেই এ কৌশল প্রয়োগে মানসিক প্রশান্তি পাওয়া যায়। তবে ৬ সপ্তাহ অনুশীলনের পর এটি পুরোপুরি কার্যকর হয়ে ওঠে।
কেন এত কার্যকর?
-
দ্রুত মানসিক প্রশান্তি এনে দেয়
-
শরীর ও মস্তিষ্ককে একসঙ্গে রিল্যাক্স করে
-
চিন্তামুক্ত ঘুমে সহায়ক ভূমিকা রাখে
ঘুম ভালো তো সব ভালো
সপ্তাহে নিয়মিত ৭–৮ ঘণ্টা ঘুম:
-
হরমোনের ভারসাম্য বজায় রাখে
-
স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়
-
রোগ প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে
-
মানসিক চাপ কমিয়ে সুখী করে তোলে
ঘুম না আসার সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার দিন শেষ! এই পরীক্ষিত কৌশলটি নিয়মিত চর্চা করুন আর প্রতিদিনের ক্লান্তি ভুলে প্রশান্ত ঘুমে ডুবে যান—মাত্র ২ মিনিটেই!


