শুরু হলো ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

অন্যান্য
শুরু হলো ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫

বরিশালের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র ছারছীনা দরবার শরীফে শুরু হয়েছে তিনদিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল। শুক্রবার বাদ মাগরিব পীর সাহেব কেবলা, আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)–এর জিকিরের তা’লীম ও গুরুত্বপূর্ণ নসীহতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ বছরের আয়োজন।

মাহফিল চলাকালীন প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব কেবলা বিশেষ তা’লীম প্রদান করবেন। পাশাপাশি ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ নামকরা আলেমরা ঈমান-আখলাক, তাজকিয়া, ইসলামী আদর্শ ও সমাজ সংস্কারের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

মাহফিলের আখেরি মোনাজাত আগামী ১ ডিসেম্বর, সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। এতে দেশজুড়ে থাকা লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মাহফিল শুরুর আগেই দেশের বিভিন্ন জেলা থেকে পীর ভাই ও মুহিব্বীনরা ছারছীনায় পৌঁছেছেন। কেউ এসেছেন রিজার্ভ বাসে, কেউ লঞ্চ, ট্রলার কিংবা ট্রাকে করে। এখনও অনেক কাফেলা মাহফিল ময়দানের উদ্দেশে পথিমধ্যে রয়েছে।

মাহফিল ঘিরে ছারছীনা এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ। স্থানীয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।