একাত্তর প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম

অন্যান্য
একাত্তর প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমের একটি ভিডিও, যেখানে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও সেই প্রজন্ম সম্পর্কে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন। ভিডিওতে তিনি বলেন, “একাত্তর প্রজন্ম ছিল সবচেয়ে নিকৃষ্টতম প্রজন্ম; তাদের নেতা, কর্মী, সমর্থক—সবার কর্মকাণ্ড মিথ্যা।”

ভিডিওতে তিনি আরও দাবি করেন, ১৯৭১ সালের স্বাধীনতা মূলত ভারতের ষড়যন্ত্র এবং স্থানীয় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে বাস্তবায়িত হয়েছিল। তার বক্তব্যে উল্লেখ করা হয়, “পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, পিলখানার ঘটনা—এগুলো প্রমাণ করে দেশের স্বাধীনতা ও ইতিহাসকে বিকৃত করা হয়েছে।”

তিনি ভারতের সঙ্গে সম্পর্ক রাখাকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেন এবং দেশের স্বার্থ রক্ষার জন্য ভারত-সংশ্লিষ্টদের পদচ্যুত করার আহ্বানও জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভিডিওটি প্রকাশের পর নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে এমন বক্তব্য জাতীয় সংবেদনশীলতার সঙ্গে সাংঘর্ষিক এবং সামাজিকভাবে বিভেদ সৃষ্টি করতে পারে।