১ জুলাই থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ কার্যকর

অন্যান্য
১ জুলাই থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ কার্যকর
নিউজ ডেস্ক
৩ জুন ২০২৫

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আগামী ১ জুলাই ২০২৫ থেকে ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে সরকার। এই সুবিধার আওতায় চাকরিরতরা ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত পাবেন।

মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি এবং পুলিশ বাহিনীর কর্মচারীরা এই সুবিধার আওতায় থাকবেন।

 সুবিধার মূল বিবরণ:

  1. গ্রেড ১-৯: মূল বেতনের ওপর ১০% বিশেষ সুবিধা, ন্যূনতম ১,০০০ টাকা

  2. গ্রেড ১০-২০: মূল বেতনের ওপর ১৫% বিশেষ সুবিধা, ন্যূনতম ১,০০০ টাকা

  3. পেনশনভোগী: বিদ্যমান পেনশনের ওপর গ্রেড অনুযায়ী ১০% বা ১৫%, ন্যূনতম ৫০০ টাকা

 কারা পাবেন:

 কারা পাবেন না:

  1. এককালীন গ্রস পেনশন তুলে নেওয়া এবং এখনো পুনঃস্থাপন না হওয়া অবসরপ্রাপ্ত কর্মচারী

  2. বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারী

এই বিশেষ সুবিধা রাজস্ব বাজেটভুক্ত প্রতিষ্ঠান ব্যতীত অন্য প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পূর্বের ১৮ জুলাই ২০২৩ তারিখে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে এবং নতুন সুবিধাটি ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।