রোববার নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন দেবে এনসিপি

রাজনীতি
রোববার নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন দেবে এনসিপি
নিউজ ডেস্ক
২০ জুন ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে।

দলটির শীর্ষ সূত্র জানায়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রায় সব শর্ত পূরণ করেছে এনসিপি। জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। আবেদনপত্র প্রস্তুতির কাজ এখনো চলছে।

দলটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন  বলেন, “আমরা ২২ জুন ইসিতে আবেদন করব। প্রয়োজনীয় সব দলীয় কাঠামো ও কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। আশা করছি, দ্রুত নিবন্ধন পেয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এনসিপি ইতোমধ্যে ৩০টি জেলায় কমিটি ঘোষণা করেছে। পাশাপাশি ১৩টি সেল, ১০টি উইং ও ১২০টি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। দুটি মহানগর কমিটিও রয়েছে। তবে দলীয় প্রতীকের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

নির্বাচন কমিশন গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে। আবেদনপত্র জমার সময়সীমা প্রথমে ২০ এপ্রিল পর্যন্ত ছিল। পরে এনসিপি ৯০ দিন সময় বৃদ্ধি চেয়ে অনুরোধ করলে কমিশন সেই সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করে।