নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি

রাজনীতি
নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি
নিউজ ডেস্ক
১১ জুলাই ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলটির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে এবার আর কোনো নির্বাচনী জোট গঠন করা হচ্ছে না। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে সঙ্গে নিয়ে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশকে (ইউএনবি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াতের সঙ্গে অতীতে কৌশলগত কারণে জোট গঠন হয়েছিল। এবার আমরা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখছি না।” তিনি স্পষ্ট করেন, বিএনপি এবার তাদের সঙ্গে জোট গড়তে আগ্রহী, যারা রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে এবং গণতান্ত্রিক লড়াইয়ে আছে।

তবে তিনি ইঙ্গিত দেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত জোট বা কৌশল নিয়ে আলোচনা চালিয়ে যাবে বিএনপি। এনসিপির সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সালাহউদ্দিন আরও বলেন, “সব গণতান্ত্রিক দলই এখন কৌশল নির্ধারণে ব্যস্ত। আমরাও রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেবো।” তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর আলোচনায় গতি আনার তাগিদ দেন।