তারেক রহমানকে ঘিরে এনসিপি নেতার কড়া সমালোচনা, ‘আগের দিন আর নেই’

রাজনীতি
তারেক রহমানকে ঘিরে এনসিপি নেতার কড়া সমালোচনা, ‘আগের দিন আর নেই’
নিউজ ডেস্ক
১১ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সামাজিক মাধ্যমে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ধরেন।

সারজিস আলম লেখেন, “সবাই খারাপ, কিন্তু উনি (তারেক রহমান) ভালো—এই নাটক আর চলবে না।” তিনি আরও বলেন, “আগের দিন আর নেই, জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না।”

পোস্টে তিনি দাবি করেন, ঢাকার মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদলের নেতাকর্মীরা জড়িত। এ বিষয়ে তিনি বলেন, “এ দৃশ্য আমাদের প্রাগৈতিহাসিক বর্বরতা ও আইয়ামে জাহেলিয়ার কথা মনে করিয়ে দেয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সারজিস আলমের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন সময় যখন এনসিপি ও বিএনপির মধ্যে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।