তারেক রহমানকে ঘিরে মিছিল, না কি ভিন্ন ইস্যু থেকে দৃষ্টি সরানোর কৌশল? — প্রশ্ন তুলছে বিএনপি

রাজনীতি
তারেক রহমানকে ঘিরে মিছিল, না কি ভিন্ন ইস্যু থেকে দৃষ্টি সরানোর কৌশল? — প্রশ্ন তুলছে বিএনপি
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫

তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন ১৭ বছরের বেশি সময় ধরে। রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী, তিনি সরাসরি দেশের রাজনীতিতে নেই—তবু, কেন তাকে ঘিরে মিছিল-স্লোগান, কেন কুরুচিপূর্ণ প্রচারণা?

এই প্রশ্নই তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বৃহস্পতিবার নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে।

“আইনশৃঙ্খলার দায় সরকারের, অথচ তারা কিছু না বলে মিছিল করছে একজন প্রবাসী রাজনীতিকের বিরুদ্ধে,”— মন্তব্য করেন রিজভী।

রিজভী দাবি করেন, সম্প্রতি লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর রাজনৈতিক আলোচনার আশায় কিছুটা স্বস্তি ফিরেছিল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এরপরই শুরু হলো সংঘাত, গুজব, ও প্রচারণার ঝড়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“কেউ চায় না মানুষ স্বস্তিতে থাকুক, কেউ চায় না গণতন্ত্রের পথে আলোচনা হোক। সংঘাত বাধিয়ে দৃষ্টি ঘোরানো হচ্ছে মূল সংকট থেকে,” বলেন রিজভী।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, একদিকে বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলা, গুলি, হত্যা—অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে নেই তেমন কোনো ব্যবস্থা।

“নারায়ণগঞ্জ ও কক্সবাজারের গডফাদারদের পক্ষে প্রধানমন্ত্রীই কথা বলেন,”—রিজভীর কটাক্ষ।

বিএনপির দাবি, তাদের দলীয় কর্মীদের বিরুদ্ধে কেউ অন্যায় করলেই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু সরকারি দলের ক্ষেত্রে নৈতিকতার সেই মানদণ্ড নেই।

রিজভী বলেন, সামাজিক মাধ্যমে “ভোট পেছানোর গুঞ্জন” কেন? এটা কি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত নয়?

“নির্বাচন চাই, কিন্তু এমন না যে সময় বাড়িয়ে জনগণের আগ্রহ ভেঙে ফেলা হবে,”— রিজভীর দাবি।