“ফ্যাসিস্টবিরোধী শক্তিকে এক ছাতার নিচে আসার সময় এখন”— সারজিস আলমের আহ্বান

রাজনীতি
“ফ্যাসিস্টবিরোধী শক্তিকে এক ছাতার নিচে আসার সময় এখন”—  সারজিস আলমের আহ্বান
নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫

“ঐক্য মানে অন্ধ আনুগত্য নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান—এটাই চব্বিশের শক্তির মূল দর্শন,”— রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে একথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সারজিস আলম বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে ঐক্যবদ্ধ হতে চাই, তবে কোনো দলের সিন্ডিকেট, দখলদারিত্ব বা চাঁদাবাজির রাজনীতিতে সমর্থন দিই না, দেবোও না।”

তিনি আরও বলেন, “যদি কেউ অন্যায় করে, আমরা মুখের ওপরই বলে দেবো। কারণ রাজনীতি মানে চাটুকারিতা নয়—সাহসিকতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সারজিস আলম বক্তৃতায় রাজনৈতিক শিষ্টাচারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু সেটি যেন ব্যক্তিগত আক্রমণে পরিণত না হয়। রাজনৈতিক সৌন্দর্য বজায় রেখেই গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশের অন্যতম বার্তা—চব্বিশের শক্তি কেউ এককভাবে ধারণ করে না। জনগণের অধিকার রক্ষায় আমাদের সংগ্রাম সম্মিলিত হোক।”

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় সমাবেশ। এতে অংশ নেয় জামায়াতসহ বিভিন্ন বিরোধী দল ও সংগঠন। সমাবেশে সরকারের সমালোচনার পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে ন্যায্য ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির দাবি ওঠে।