“জুলাই বিক্রি বন্ধ করুন”: এনসিপিকে হুঁশিয়ারি দিলেন শাহবাগের জুলাই যোদ্ধা সৌরভ

রাজনীতি
“জুলাই বিক্রি বন্ধ করুন”: এনসিপিকে হুঁশিয়ারি দিলেন শাহবাগের জুলাই যোদ্ধা সৌরভ
নিউজ ডেস্ক
১ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলন নিয়ে ‘অপরাজনীতি’ ও ‘জুলাই সনদের ব্যবসায়িক ব্যবহার’ বন্ধের দাবি জানিয়েছেন শাহবাগে অবস্থানরত জুলাই যোদ্ধারা। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ।

তিনি বলেন, “জুলাইকে কেন্দ্র করে গড়ে ওঠা কিছু সংগঠন, বিশেষ করে এনসিপি, এখন এই আন্দোলনের মূল উদ্দেশ্যকে বিকৃত করছে। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলন করিনি। এনসিপি-র তিন তারিখের কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর তারা আমাদের শাহবাগ থেকে পুলিশ দিয়ে তুলে দিয়েছে।”

সৌরভ অভিযোগ করেন, “আমাদের প্রত্যেকের হাতে সরকার প্রদত্ত জুলাই যোদ্ধা কার্ড রয়েছে। অথচ আমাদের ‘ভুয়া’ বলে হেয় করা হয়েছে। এটি ছিল জনগণের আন্দোলন, কারও একক মালিকানা নয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “জুলাই একটি জাতীয় অর্জন। কেউ যেন এটি রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার বানাতে না পারে। এনসিপিকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—জুলাই বিক্রি বন্ধ করুন। জনগণের রক্ত আর আত্মত্যাগের সঙ্গে রাজনীতি নয়।”

সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারাও দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে প্রাতিষ্ঠানিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে হবে, যাতে তা দলীয় প্রভাবমুক্ত থাকে।

এদিকে শাহবাগে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শতাধিক জুলাই যোদ্ধা। সরকার থেকে দাবি পূরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজু ভাস্কর্যের পাদদেশ ত্যাগ করবেন না বলে জানিয়েছেন।