তারেক রহমানের ভার্চুয়াল অংশগ্রহণে ছাত্রদলের সমাবেশের আনুষ্ঠানিক সূচনা

রাজনীতি
তারেক রহমানের ভার্চুয়াল অংশগ্রহণে ছাত্রদলের সমাবেশের আনুষ্ঠানিক সূচনা
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ আজ রবিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় শুরু হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

সমাবেশস্থলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এছাড়া ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদলের এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক সমাবেশ লক্ষ্য করা গেছে। সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।