তারেক রহমানের ঐক্যের ডাক: গণতন্ত্র রক্ষায় মতভেদ ভুলে এক হওয়ার আহ্বান

রাজনীতি
তারেক রহমানের ঐক্যের ডাক: গণতন্ত্র রক্ষায় মতভেদ ভুলে এক হওয়ার আহ্বান
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

দেশের গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় সব রাজনৈতিক দলকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “ধর্ম, দর্শন, মত যার যার—কিন্তু রাষ্ট্র আমাদের সবার।” জাতীয় ইস্যুতে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ না হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বুধবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিজয় র‌্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

“মতভেদ থাকতেই পারে, কিন্তু আলোচনার মাধ্যমে তা সমাধান সম্ভব,” বলেন তারেক রহমান। “গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সচেতনতা ও ঐক্য অপরিহার্য।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের দিন শেষ। আমরা নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা ছিল না। ভোটাধিকার হরণ করা হয়েছিল। তাই গণতন্ত্রের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।”

এদিন অনুষ্ঠিত বিজয় র‌্যালিকে তিনি গণতন্ত্রের পথে যাত্রার প্রতীক হিসেবে উল্লেখ করেন। “পতিত ও পলাতক ফ্যাসিস্টদের আমলে দেশে অন্ধকার নেমে এসেছিল। আজকের বিজয় মিছিল সেই অন্ধকার থেকে মুক্তির প্রতীক।”

তারেক রহমান নাগরিকদের উদ্দেশে বলেন, “এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে আর কোনোদিন তাবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না।”