জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

রাজনীতি
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরী পশ্চিম। বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাবী ছাত্রদের অনুপ্রেরণা দিতে এবং ভবিষ্যতে সৎ, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “যে জাতি মেধাবীদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনো উন্নত হতে পারে না। শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য নয়, নৈতিক ও দেশপ্রেমিক গুণাবলিতেও সমৃদ্ধ হওয়া প্রয়োজন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রত্যেক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি আবু তাহের। তিনি বলেন, “আমাদের দায়িত্ব শুধু সংবর্ধনা নয়, তাদের সঠিক পথে অগ্রসর হওয়ার সহায়কও হওয়া। অভিভাবক ও শিক্ষকদেরও এ ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, অভিভাবক, এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।