জামায়াত আমিরের শারীরিক অবস্থা উন্নতির দিকে

রাজনীতি
জামায়াত আমিরের শারীরিক অবস্থা উন্নতির দিকে
নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৫

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুস সাত্তার। তিনি জানান, “আমির সাহেব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি নিজে হাতে খাওয়া-দাওয়া করছেন এবং মনোবলও দৃঢ় রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।”

এদিকে, জামায়াত আমিরের খোঁজখবর নিতে ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। সেখানে তিনি ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, ডা. শফিকুর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।